
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এর সহযোগিতায় রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশ ও পড়ার উন্মুক্ত স্পেসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান।
এসময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ ও নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।
চাকসুর প্রতিনিধিরা জানান, আমাদের ইশতেহার এবং দীর্ঘদিন যাবৎ চবি শিক্ষার্থীদের একটি যৌক্তিক দাবি ছিল কেন্দ্রীয় লাইব্রেরির অভ্যন্তরে বই নিয়ে প্রবেশ করার সুযোগ প্রদান। এমন উদ্যােগে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান চাকসুর প্রতিনিধিরা।










