আজ : বুধবার ║ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম রবিবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ