আজ : ║ ║║

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,“আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।”
এ সময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ