আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্টিত

মোহাম্মদ ইকবাল হোসেন:
সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ২৪ জুলাই বুধবার সকাল ১০ টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির মুখ্য উপদেষ্টার বক্তব্য রাখেন, যথাক্রমে চট্টগ্রাম – ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চ্যাঙ্গা, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ উন নবী খোকন।সমন্বয় সভায় ড.আবু রেজা নদভী এমপি সাতকানিয়ায় ভয়াবহ বন্যার ক্ষয়কতির কথা উল্লেখ করে বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ বন্যা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় না। বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কমপক্ষে ১-২ বছর সময় লেগে যায়। তিনি বলেন, ব্যাপক বন্যার পানিতে উপজেলার প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ভেঙে যোগাযোগ ও যাতায়াত সমস্যার পাশাপাশি সাঙ্গু ও ডলু নদীর ব্যাপক ভাঙ্গনে শতশত পরিবার গৃহহারা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলী জমি, গবাদিপশু, হাঁস-মুরগি ও পুকুর-জলাশয়ের। বন্যা পরবর্তী স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ছেলেধরা গুজবের বশবর্তী হয়ে নির্দয়ভাবে নিরীহ মানুষ পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানুষের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর সতর্ক নজরদারি অবস্থায় থাকার নির্দেশ দেন।আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, বন্যার ক্ষত পুষিয়ে নেয়ার জন্য দীর্ঘমেয়াদি, সমন্বিত ও সম্মিলিত পুনর্বাসন পরিকল্পনা প্রয়োজন। তিনি দূর্গতদের মাঝে ত্রাণ বিতরনের পাশাপাশি নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন, রাস্তাঘাট পুনঃনির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনে তাঁর গৃহীত পদক্ষেপ কথা উল্লেখ করেন।সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- সাতকানিয়া ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক, নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা আক্তার, আমিলাইশ ইউপি চেয়ারম্যান এইচএম হানিফ, চরতি ইউপি চেয়ারম্যান ডা.রেজাউল করিম, কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস পাল,ধর্মপূর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস, কালিইয়াশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, পুরাগড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসাইন শাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার মুন্নী, হামিদা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের কর্মকতাগণ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ