আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাটিরাঙ্গায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়কারী আটক

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী এক বিশেষ অভিযানে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের এক চাঁদা আদায়কারী আটক করেছে।

নিরাপত্তা বাহিনী জানায়, শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহল দল উপজেলার পৌরসভার রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে।

অভিযানে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কালেক্টর রিপন ত্রিপুরা (১৯) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময়, রিপন ত্রিপুরার সঙ্গে একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোন, একটি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা পাওয়া গেছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফের সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিক মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ