আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২৮ নভেম্বর বাদ জুমআ পাথারঘাটা মধুবেপারী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল হক বাচ্চু, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শাহ্ আলম, খায়রুল বশর, মুহাম্মদ ফিরোজ, ওয়ার্ড বিএনপির সদস্য আসিফ ইকবাল জনি, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ দিদার, মুহাম্মদ আরজু, মুহাম্মদ ইদ্রিচ, মুহাম্মদ রিদুওয়ান, মুহাম্মদ সালাহউদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম, বি-ইউনিট বিএনপির সভাপতি মুহাম্মদ ইউনুস মিয়া, সি-ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসিম, মুহাম্মদ লোকমান, ওয়ার্ড যুবদল নেতা মুহাম্মদ সানি, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ ইসতিয়াক, মুহাম্মদ তারেক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন নাবিল, ওয়ার্ড ছাত্রদলনেতা মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ নিহাল, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ সাদমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ সায়েম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জামাল, মুহাম্মদ মালু, মুহাম্মদ রিপন, মুহাম্মদ সায়মন, মুহাম্মদ জহির মিয়া এছাড়া অত্র মসজিদের মুসল্লি। উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা পাথারঘাটা মধুবেপারী জামে মসজিদের খতিব অধ্যক্ষ সাইফুল ইসলাম আলকাদেরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ