আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

হঠাৎ তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা

দেশচিন্তা ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযুক্ত তিন শিক্ষকের বহিষ্কার এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্ব পর্যন্ত সব ক্লাস এবং আলিম ২য় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি অভ্যন্তরীণ নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক আতিকুর রহমান, সিবগাতুল্লাহ ও কামরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি না কাটায় পরদিনই মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ