আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

দেশচিন্তা ডেস্ক: নারী ফুটবলকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘এমপাওয়ার হার’ নামের ফিফার এই প্রকল্পে অংশগ্রহণ করবে বিশ্বের ৬ কোটি নারী ফুটবলার। ফিফার এই উদ্যোগে তাদের সহযোগিতা করবে বাফুফে।

‘এমপাওয়ার হার’ নামের এক প্রকল্পে শুরু করেছে ফিফা। অনুষ্ঠানে অংশ নেন ঋতুপর্ণা-আফঈদারা। অনুষ্ঠানে ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন এন্থনি সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে জানান, ২০২৫-২৮ এই তিন বছরের চক্রে কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। সংস্থাটির লক্ষ্যের মধ্যে আছে সারা বিশ্ব জুড়ে ৬ কোটি নারীর ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী কোচের সংখ্যা বৃদ্ধি।

তিনি জানান, ‘আমরা একটা জরিপ করেছি, সেখানে দেখা গেছে নারী-পুরুষ লিগ মিলিয়ে নারী কোচের সংখ্যা মাত্র ২২ শতাংশ। আমরা এই চার বছরে অনেক নারী কোচ বাড়াতে চাই। এশিয়ার প্রধান হিসেবে আমি প্রতি দেশেই নারী ফুটবল নিয়ে ভ্রমণ করি। বাংলাদেশ নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য অর্জন করেছে। এজন্য আমি নিজে এসে ফুটবল সংশ্লিষ্ট সবার সামনে নারী ফুটবলের ফিফার লক্ষ্য জানালাম, যেন বাফুফের সঙ্গে মিলে নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

ফিফার এমন উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ক্লাবের সংখ্যা বাড়ানো, মেয়েদের লিগ নিয়মিত করার উপরেই বেশি জোর দিয়েছেন দেশের ফুটবলের এই অভিভাবক।

‘নারী ফুটবলে আমাদের ক্লাব সংখ্যা কম। নারীদের ঘরোয়া লিগ বাড়ানো, তাদের আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করব। ফিফা আমাদের ট্যাকনিক্যাল ও আর্থিকভাবে সহায়তা করবে।’

‘আমরা শুধু নারী ফুটবলারদের খেলার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকব না। নারী হিসেবে তাদের সমাজের নানা প্রতিবন্ধকতার সময় তাদের পাশে দাঁড়াব। অনেক সময় নারী হিসেবে সাইবার বুলিংয়ের শিকার হয়। আমরা সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ