আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিভাসু’তে ৩ দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫।

আজ রবিবার বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো: আখতার হোসেন খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই, তা কেবল একটি ডিসিপ্লিন বা সেক্টরের দ্বারা সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন, ইমার্জিং ডিজিজেজ এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রাণী চিকিৎসক, খাদ্যবিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ, বায়োটেকনোলজিস্ট এবং নীতিনির্ধারকদের একসাথে কাজ করতে হবে।’

সিভাসু অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সিভাসু যেমন দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করছে, তেমনি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটাতেও কাজ করছে। এটি সুনীল অর্থনীতি, সামুদ্রিক সম্পদের ব্যবহার এবং টেকসই জলজ চাষ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, বর্তমানে সিভাসু সত্যিকার অর্থে একটি সেন্টার অব এক্সেলেন্স হয়ে উঠেছে। এটি এখন আর শুধুমাত্র একটি একাডেমিক প্রতিষ্ঠান নয়, এটি উদ্ভাবন, ফলিত গবেষণা এবং শিল্পের সাথে ঘনিষ্ঠ অংশদারিত্বের কেন্দ্র হয়ে উঠেছে ।

সভাপতির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বিচ্ছিন্নভাবে কাজ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ইমার্জিং ডিজিজেজ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। এসব সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য আমাদের নলেজ শেয়ার করতে হবে, আইডিয়া শেয়ার করতে হবে এবং নতুন নতুন কোলাবরেশনস করতে হবে।’

শেষে পোস্টার প্রেজেন্টেশন ও প্রদর্শনী স্টল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন। তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ