আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাকসু নির্বাচন: ২৬ পদের বিপরীতে মনোনয়ন নিলেন ৪৭৪ প্রার্থী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ২৬ পদে মোট মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন প্রার্থী। এছাড়া সব হল সংসদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৫৮৯ টি। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে তিনদিনে সর্বমোট মনোনয়ন ফরম নিয়েছেন ১০৬৪ জন প্রার্থী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

এর আগে গত রোববার শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম । তিন দিনে ২৬ পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়ন নেন প্রার্থীরা। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে শুধু শেষ দিনেই মনোনয়ন নেন ৩৭৮ জন প্রার্থী।

এবারের হল সংসদ নির্বাচনে ১৪ টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম। এর আগে গত দুই দিনে বিক্রি হয়েছিল ৭৪টি। সব মিলিয়ে হল সংসদের ২০৬ টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ