আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিং। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ