আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

সাতকানিয়া সংবাদদাতা 

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ জামায়াত নেতৃবৃন্দরা এ সহায়তা তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা তারেক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফারুক হোসাইন, সাবেক সভাপতি ডা. জাফর উল্লাহ ও ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুদান বিতরণ শেষে শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দেশের মানুষের যে কোনো বিপদ-আপদে দ্রুত সময়ের মধ্যে এগিয়ে আসা জামায়াতের ঐতিহ্য। নাগরিকদের অধিকার নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে। আগামীতে মানবিক কাজের পরিধি আরও বাড়বে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ