আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

দেশচিন্তা ডেস্ক: সাজানো নির্বাচন আয়োজনে দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল অংশ নেবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

গোলাম পরওয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।

পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে, সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে।

তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর-এর দাবি থেকে সরে আসবো।

স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই, স্বৈরাচার হয়ে যাবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ