আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় এক নারীর আত্মহত্যা

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন এনজিও সংস্থার ঋণ পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণার কষ্টে চার সন্তানের জননী এক নারী আত্মহত্যা করেছেন। তার নাম মমতাজ বেগম। গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

মমতাজ বেগম আমিলাইষের ছিদ্দিক খলিফা বাড়ির জাফর আহমদের স্ত্রী। নিহতের স্বামী জাফর আহমদ একজন দিনমজুর। তাদের দুই পুত্রের একজন রাজমিস্ত্রী, অপরজন শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুই কন্যা বিবাহিত।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসছিলেন তিনি। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি পরিশোধের চাপের মধ্যে ছিলেন। ঘটনার দিন সাড়ে দশ হাজার টাকা পরিশোধের কথা থাকলেও হাতে টাকা না থাকার কারণে তিনি মানসিকভাবে খুব অস্থির ছিলেন।

সকালে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের কাজে বের হওয়ার পর ফিরার পর প্রতিবেশীরা তাকে তার টিনের ঘরের খুঁটির সাথে ফাঁস দিয়ে ঝুঁলে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের পর ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ