আজ : ║ ║║

৭ নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ঢাকা ব্যূরো : বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আল্লাহ তাআলার তরফ থেকে এ জাতির প্রতি এই উম্মার প্রতি পরীক্ষার পর পরীক্ষার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের অভিযাত্রা, নতুন দিগন্ত আল্লাহ তা’আলা সূচনা করেছেন। এবারের ৭ নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা একটি গণ বিপ্লব সংগঠিত করেছে।

 

৭ নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর পল্টনে অবস্থিত মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মু. কামাল হোসাইন ও ড. মোহাম্মাদ আব্দুল মান্নান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ