আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

মহাসড়কে চয়েস বাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

এস এম জাকারিয়া, মীরসরাইয় (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির চয়েচ বাসের চাপায় মো. মামুন (২২) নামের এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সথে থাকা জিয়া উদ্দিন (২১) নামের আরেকজন গুরুত্বর আহত হয়েছে।

 

২০ জানুয়ারি (শনিবার) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বি.এস.আর.এম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুনের বাড়ি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে। তার বাবার নাম মো. নিজাম উদ্দিন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির একটি চয়েচ বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চাপা পড়ে একজন নিহত হয়। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

 

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মরিয়ম বিনতে ফারুক বলেন, সড়ক দূর্ঘটনায় গুরতরো আহত ২জনকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে একজনকে মৃত অবস্থায় পাই। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পাইনি। তবে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ