আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ সব ধর্মের মানুষ সম্মান ও সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আরও বলেছেন, ‘এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জরুরি। এজন্য সবাইকে কাজ করতে হবে।’

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে ওলট-পালট করে ওপরে তুলে এনেছেন। তিনি চান গ্রামের গরিব, কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জীবনের পরিবর্তন। আমরা তার নির্দেশনায় কাজ করছি।’

উদযাপন পরিষদের আহ্বায়ক রনজিত তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ