আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুলু মিয়া (৪০) নামের একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত সর্দার ছিলেন। এসময় দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছেন।

২৯ ফেব্রুয়ারি শনিবার ভোরে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের বোরতল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, সুরঞ্জিত রায়, নিরুপম পাল।

ঘটনাস্থল থেকে বন্দুক, গুলি, দুটি সিএনজিচালিত অটোরিকশা, ডাকাতির মালামালসহ ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটতকৃতরা হলেন- সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)।
মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামের প্রাইমারি স্কুলের সামনে ডাকাতদের আটকায়। তখন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও গুলি করলে ডাকাত সরদার বুলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুইজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ