আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক,লাশ ময়নাতদন্ত না করে হস্তান্তর

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর দুই আরোহী। তিন বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় নিহত হন নাহিদ মোড়ল (২৮)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী-সাতখামাইর সড়কের চেরাগ আলী মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদ কাপাসিয়া উপজেলার সিংহশ্রী (ভিটিপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে। আহতরা হলেন কাপাসিয়ার রায়েদ গ্রামের সাজেদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) ও নুরুল ইসলামের ছেলে হাবিবুল্লাহ (২৪)।

গুরুতর আহত রাসেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাসুদ।

এসআই কামরুল হাসান জানান, নিহত নাহিদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা সিরামিক কারখানার পিচ্ছিল মাটিতে গাড়ির চাকা পিছলে যায়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক নাহিদকে চাপা দেয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ