আজ : শুক্রবার ║ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম মহানগরী কোতোয়ালী থানার জামায়াতের ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের সদস্যদের কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি হলো আদর্শ, দায়িত্ববোধ, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও আল্লাহভীতি। তিনি বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সংগঠন গঠনে সদস্যদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম বলেন, একজন ইসলামী কর্মীকে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে আদর্শিক দৃঢ়তা, তাকওয়া, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার মানসিকতা ধারণ করতে হবে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব আন্তরিকতা, শৃঙ্খলা ও আমানতদারিতার সঙ্গে পালন করতে হবে। ব্যক্তি চরিত্র গঠন, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সদস্যদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুস। আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশিদ আমু, এসিস্ট্যান্ট সেক্রেটারী আ.ন.ম জোবায়ের।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, নুরুল কবীর, সাইয়েদ মোহাম্মদ আলী, এডভোকেট এহতেশামুল হক, নাজিম উদ্দীন, মাওলানা আজগর হাসান, এডভোকেট আনোয়ার সাদত, একরামুল হক, ওয়ার্ড আমীর ডাঃ মোহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ ওসমান গনি, নুরু আমীন, ফজলুল হকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ