
দেশচিন্তা ডেস্ক: ১৯ জুলাই (রোব্বার) কর্ণফুলী এরিয়া উন্নয়ন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঊষা নারী উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে ইউসেপ আমবাগান টিভেইট ইনষ্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ ও মাদকবিরোধী প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় |
ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ইউসেপ আমবাগান টিভেইট ইনষ্টিটিউট এর প্রধান অর্পনা বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য,পুষ্টিও ওয়াশ) কান্তা বর্ণিক, ইউসেপ বাংলাদেশ (এসআইই) ইনচার্জ নন্দিতা চক্রবর্তী , জবপ্লেসমেন্ট অফিসার শ্রাবনী রায় প্রমূখ | বক্তারা বলেন মাদক দুর করতে ব্যাক্তি পরিবার সমাজ এবং সরকারের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন| মাদক বিক্রি ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা দরকার |
এছাড়া শৃঙ্খলা মানুষকে নিয়ম মেনে চলতে শিখায়, যার কারনে নিজেদের মধ্যে দায়িত্ব পালন ও সঠিক আচরণ অভ্যাস গড়ে ওঠে| দেশপ্রেম শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করে| সামাজিক মূল্যবোধ মানুষকে সম্মান, সহানুভূতি, সততা ও সহযোগিতার শিক্ষা দেয়, যার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে| এই চারটি গুণ একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে| একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে সুশৃঙ্খল জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীদের মনোনিবেশ করার জন্য আহবান জানানো হয়| স্কুল কলেজ শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে সমাজ থেকে মাদক র্নিমুল ,স্কুলের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যৌন হয়রানি বন্ধ সহ অনেক সমস্যা সমাধান করা সম্ভব|













