আজ :

ডেঙ্গু নিয়ে আরও ২৭১ জন হাসপাতালে

দেশচিন্তা ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন বেশি। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১০২ জন (ঢাকা মহানগর দক্ষিণে ৩০ জন, উত্তরে ২৭ জন, মহানগরের বাইরে ৪৫ জন), চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৬৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৮৭১ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন। চলতি মাস জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ