আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম জেলা মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম জেলা মজলিসে শুরার অধিবেশন গত ৪ জুলাই (শনিবার) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল এবং সঞ্চালনা করেন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মেহমান ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

শুরা অধিবেশনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা ও উপজেলা শাখার দায়িত্বশীলগণ নিজ নিজ সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জেলা, মহানগর এবং সকল থানা-উপজেলা শাখায় যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

যে সকল শাখার দায়িত্বশীলগন শাখা প্রতিবেদন পেশ করেন— চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী ও সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামিদী; চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিন; মহানগরীর খুলশী থানার সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল-মাদানী; ইপিজেড থানা সভাপতি মাওলানা আব্দুল হালিম; পাঁচলাইশ থানা দায়িত্বশীল ডা. শোয়াইবুল্লাহ; বাকলিয়া থানা দায়িত্বশীল মোহাম্মদ জাহেদ হাসান; চকবাজার থানা দায়িত্বশীল মোহাম্মদ দিদারুল ইসলাম; বায়েজিদ থানা দায়িত্বশীল মোহাম্মদ ইয়াসিন ও আবু তাহের; উত্তর জেলার ফটিকছড়ি থানা সভাপতি ডা. জহিরুল ইসলাম ও মাওলানা নঈম উদ্দিন; হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফারুক; সন্দ্বীপ শাখার দায়িত্বশীল হাফেজ মোহাম্মদ উমর ফারুক; দক্ষিণ জেলার বাঁশখালী থানা সভাপতি মাওলানা নেছার আহমদ সিদ্দিকী এবং চন্দনাইশ থানা দায়িত্বশীল মাওলানা মাহমুদুল করিম কাসেমী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রাশেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ রাসেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মাহবুব বিন মুঈন, নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস, হাটহাজারী দায়িত্বশীল কাজী মোহাম্মদ কলিমুল্লাহ, হাফেজ মোহাম্মদ হোসেন এবং হাটহাজারী শ্রমিক মজলিসের সভাপতি মোহাম্মদ রুকুনুদ্দীনসহ জেলা, মহানগর ও বিভিন্ন থানা-উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

পরিশেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে জেলা মজলিসে শুরার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ