আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রেরণা, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমশি মেনে নেওয়া হবে না — অধ্যক্ষ আমিরুজ্জামান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেছেন, “জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রেরণা। ৩৬ জুলাই বিপ্লব মানেই ফ্যাসিবাদের কবর রচনা। এই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অন্যতম ভিত্তি হলো জুলাই সনদ। তাই জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কোনো ধরনের গড়িমশি মেনে নেওয়া হবে না।”

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,বায়তুলমাল সম্পাদক ড. আব্দুল হামিদ চৌধুরীসহ জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, জুলাই বিপ্লব ছিল জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। এই আন্দোলনের মাধ্যমে জনগণ স্বৈরতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করেছে। তাই জুলাই বিপ্লবের অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা দলের অর্জন নয়; এটি দেশের সাধারণ মানুষের সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের ফসল। এই আন্দোলনের মূল চেতনা ছিল জবাবদিহিমূলক রাষ্ট্র, সুশাসন, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আলাউদ্দিন সিকদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অযথা বিলম্ব জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে শুধু স্মরণসভা বা আনুষ্ঠানিকতা যথেষ্ট নয়; তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার আহ্বানও জানান তিনি।

বৈঠকের শেষ পর্যায়ে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় জেলার সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ