আজ : ║ ║║

চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় বাজেট অনুমোদন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট ৪৮৯ কোটি ৯৯ লক্ষ ৭৯ হাজার এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে যৌথ সভা মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বেলা ১০.৩০টায় উপাচার্য দপ্তরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব জনাব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা অনুমোদন করা হয়।

সভায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য-শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় বিজ্ঞ সদস্যবৃন্দের সুচিন্তিত মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধিকতর সহায়ক ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকল সিনেট ও এফসি সদস্যকে ধন্যবাদ জানান।

এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য জনাব এস.এম. ফজলুল হক, প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, জনাব মোহাম্মদ আলী, জনাব এম. সিরাজ উদ্দিন মিয়া, সিন্ডিকেট সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

এছাড়া যৌথ সভায় এফসি সদস্য প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোরশেদুর রহমান ও হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোসেন অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. দেলোয়ার হোসেন।

সভায় মাননীয় উপ-উপাচার্যদ্বয় এবং বিজ্ঞ সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের সুচিন্তিত মতামত পেশ করেন। সম্মানিত সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার চলমান উন্নয়নসহ প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নে একটি সময়োপযোগী বাজেট পেশ করায় মাননীয় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ