আজ : ║ ║║

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি) সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইথিকস রিভিউ বোর্ড (ইআরবি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে ২১ জুন ২০২৬, রবিবার, বিকেল ৩.৩০টায়। গবেষণার নৈতিক মানদণ্ড নিশ্চিতকরণ, গবেষণা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং গবেষণার গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইথিকস রিভিউ বোর্ডের সভাপতি ও আইআরপি, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা ইয়াসমিন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং ইথিকস রিভিউ বোর্ডের পৃষ্ঠপোষক অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি গবেষণার ক্ষেত্রে নৈতিকতা, অংশগ্রহণকারীদের অধিকার সংরক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি গবেষণার গুণগত মান উন্নয়নে ইথিকস রিভিউ বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইথিকস রিভিউ বোর্ডের এক্সটারনাল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। তিনি গবেষণার নৈতিক পর্যালোচনা প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

এছাড়াও সভায় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইআরপি, প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী পরিচালক সামিনা আলম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক সৈয়দা আতকিয়া ফাইজা।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছর প্রান্তিকের জন্য বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্তৃক প্রস্তাবিত ১৮টি প্রকল্প প্রস্তাবনার মধ্যে ১৬টি প্রস্তাবনার ইথিক্যাল পার্সপ্যাকটিভস রিভিউ শেষে অনুমোদিত হয়। গবেষণায় নৈতিক নীতিমালা অনুসরণ, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা গবেষণার আন্তর্জাতিক মান বজায় রেখে একটি দায়িত্বশীল ও নৈতিক গবেষণা পরিবেশ গড়ে তোলার বিষয়ে মতামত প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ