আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: আওয়ামী লীগ পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে পরিচিত করার চেষ্টা করেছিল। এ জন্য পাঠ্যবইয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বল্প সময়ের নেতৃত্বে জিয়াউর রহমান রাষ্ট্রের প্রায় প্রতিটি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশের মানুষের স্বতন্ত্র জাতীয় পরিচয়কে সুসংহত করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমরা একটি স্বতন্ত্র সত্তায় অধিকারী, আর সেই পরিচয়কে রাজনৈতিক দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।’

১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। সে কারণেই তিনি বিএনপিকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি কোনো গোষ্ঠীকেন্দ্রিক বা নিয়ন্ত্রিত রাজনৈতিক দল নয়; বরং এটি উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। যদি তিনি আরও কিছু বছর বেঁচে থাকতেন, তাহলে দেশকে আরও সুসংহত ও সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হতো।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেম তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলেছিল। তার নেতৃত্ব ও অবদান আজও দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ