আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিএমপি কমিশনারের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম শনিবার (২৩ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জামায়াত নেতৃবৃন্দ বিশেষভাবে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিএমপির গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চট্টগ্রাম নগরীর শান্তি, শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ