আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে অবিলম্বে মুসলিম নিধন বন্ধ করুন… নেজামে ইসলাম পার্টি

দেশচিন্তা ডেস্ক: পশ্চিমবঙ্গে ও চব্বিশ পরগনা এবং কলিকাতা সহ যে সব স্থানে বিজেপি জয়লভ করেছে সে সব স্থানে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা র্নিলজ্জাভাবে মুসলমানদের বাড়ীঘর ব্যবসা-বাণিজ্য এমনকি মসজিদ, মাদ&রাসা পর্যন্ত ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ প্রভৃতি অমানবিক নির্যাতন করা হচ্ছে| ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও বর্তমানে সে দেশের উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডে এটি এখন তার দেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে| ভারতের বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মন-মানসিকতার বলির পাঠা হচ্ছে ভারতের নিরহ মুসলিম জনগোষ্ঠী ও জনপদ| তাই অবিল¤ে^ মুসলিমদের বাড়ী ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ&রাসা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মোদী সরকারকে| অন্যতায় মুসলিম বিশ্ব এর কঠোর জবাব দিতে বাধ্য হবে| বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১২ মে, বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনের বক্তারা এ কথা বলেন| চট্টগ্রাম মহানগর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আলী হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত কথা বলেন| এসময় বক্তব্য রাখেন মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা দ্বীন মুহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক ওসমান গণি, মাস্টার এরশাদ, হাফেজ মাহমুদুল হাসান, ছাত্রনেতা নাঈম উদ্দিন সহ প্রমুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ