আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির

দেশচিন্তা ডেস্ক: মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দেশের বাজারব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, বাজারে অসাধু চক্রের দৌরাত্ম্যের কারণে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের তৎপরতায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় কাঁচাবাজার পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ