আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী ১৮ মে হযরত শাহ আমানত খাঁন (রহ.)’র পবিত্র বার্ষিক উরশ শরীফ

দেশচিন্তা ডেস্ক: আগামী ১৮ মে, ২০২৬ইং ১ জিলহজ্ব রোজ সোমবার শহর কুতুব, মাহবুবে রব্বানী, গাউসে ছামদানী হযরত শাহ আমানত খাঁন (রহ.)’র পবিত্র বার্ষিক উরশ শরীফ উদযাপন উপলক্ষে শাহজাদা ˆসয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ(মা.জি.আ.) এর সভাপতিত্বে শাহ আমানত দরগাহ শরীফ সংলগ্ন খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়|এসময় উপস্থিত ছিলেন শেখ সাইমুন,আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি, শামসুল আলম সহ দরবারের অসংখ্য ভক্ত অনুরক্তগণ উপস্থিত ছিলেন| উক্ত উরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান আদায় এবং দেশখ্যাত আলেম উলামা পীর মাশায়েখ উপস্থিত থাকবেন |এতে জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের আমন্ত্রিত কামনায় বিশেষ অনুরোধ জানাচ্ছেন,অত্র দরবারের সাজ্জাদানশীন শাহজাদা ˆসয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ| পরিশেষে উরশ শরীফ যথাযথ মর্যাদা ও সুশৃঙ্খলার সাথে সফলভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করে মোনাজাতের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা সম্পন্ন হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ