আজ : বুধবার ║ ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশে এলো হামের ১৫ লাখ টিকা

দেশচিন্তা ডেস্ক: টিকাদান কার্যক্রম জোরদার করতে ১৫ লাখ ডোজ হামের টিকাদেশে এসেছে।

বুধবার (৬ মে) দুপুরে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরাই প্রথম ইউনিসেফ থেকে ১৫ লাখ ডোজ টিকা গ্রহণ করলাম।’ তিনি বলেন, ‘২০২৬ সালের মধ্যে সকল ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হবে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। ৯৩ শতাংশ টিকা দেয়া হয়েছে। ৪-৫ দিনের মধ্যে বাকি টিকা দেয়া হবে।’

আগামী ১০ মে’র মধ্যে দেশে হাম-রুবেলাসহ সব ধরনের ১ কোটি ৮ লাখ টিকা আসবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে চ্যালেঞ্জ করার মতো কোনো অব্যবস্থাপনা নেই বর্তমান সরকারের। প্রয়োজনে সেনাবাহিনীর তত্বাবধানে ঢাকা মেডিকেলের মাধ্যমে অস্থায়ী ক্যাম্পে ২০০ টি বেডে সেবার ব্যবস্থা করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকার সংকট ছিল, এগুলোর জন্য বিগত সরকার দায়ী। তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ