আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজধানীতে এসি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

রাজধানীর ইসলামপুরে এসি মেরামতের সময় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আল-আমিনও মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আল-আমিনের দেহের ১২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে সোমবার সন্ধ্যায় ইসলামপুরের লায়ন্স টাওয়ারের ১২ তলায় এসির কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

আল-আমিন ছাড়াও এ ঘটনায় দগ্ধ বাকি দুজন হচ্ছেন আশিকুর রহমান ও আরিফুল। সোমবার রাতে আশিকুর রহমান মারা যান। আরিফুল বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ইন্সপেক্টর বাচ্চু জানান, দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আরিফুলের শরীরের ১৪ শতাংশ পুড়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ