আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মুফতি ইমরান ইসলামাবাদীর পারিবারিক বিরোধ এর সাথে জামায়াতকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অসত্য খবর প্রকাশের বিষয়ে আনোয়ারা উপজেলা জামায়াতের প্রতিবাদ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মুফতি ইমরান ইসলামাবাদী তার পারিবারিক বিরোধের কারণে হামলার ঘটনাকে জামায়াতে ইসলামীর সাথে জড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মনগড়া ও অসত্য বিবৃতি প্রচার হয়েছে। এ মিথ্যা কাল্পনিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা উপজেলা শাখার আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি ও সেক্রেটারি আবুল হাসান এক যৌথ বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সুসংগঠিত দল। কারো ওপর অন্যায় জুলুম করা জামায়াতে ইসলামী চাই না। আজকে একটি বিষয় লক্ষ্য করছি, আনোয়ারা উপজেলার মুফতি ইমরান ইসলামাবাদী তার পরিবারের দুই ভাইয়ের জায়গা জমির বিরোধ নিয়ে কৌশলে জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এ বিরোধকে কেন্দ্র করে জামায়াতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল না। অথচ তিনি আনোয়ারা উপজেলা জামায়াতকে জড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা তথ্য প্রচার করছে, যা সত্যিই দুঃখজনক।

আমরা আরও উল্লেখ করছি যে, পারিবারিক নানা কারণে তারা দুই ভাইয়ের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। গতকাল বাইরের কিছু লোকজন নিয়ে পরিবারের ভাইদের সাথে এনিয়ে হাতাহাতি হয়। যা পরে ওনি সোশ্যাল মিডিয়ায় জামায়াতের হামলা বলে প্রচার করে। এতে বিগত সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের নমিনেশন প্রত্যাহার নিয়ে তিনি মনগড়া মন্তব্য করেন। অথচ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তিনি পারিবারিক ও মায়ের সম্মতি না থাকায় সরে দাঁড়িয়েছেন। ভিডিও ফুটেজ সহ যা একাধিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তা জানতে পেরেছি। এধরনের অসত্য ও মনগড়া বিবৃতি প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সর্বোপরি উনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে এসব আচরণ আমরা আশা করিনি। আমরা আশা করব, ওনার পারিবারিক বিষয় ওনাদের ভিতর সীমাবদ্ধতা রেখে সামাজিকভাবে এটার সমাধান করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসব ঘটনার সাথে কোন সম্পর্ক নাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ