
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক ও কিংবদন্তি চিত্রশিল্পী জয়নুল আবেদীন’র স্মৃতিতে এক স্মরণানুষ্ঠান ও সাহিত্য আসরের আয়োজন গত ৯ এপ্রিল চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়| শিরোনাম সাহিত্য আসরের সভাপতি কবি আশীষ সেনের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ| প্রধান বক্তা ছিলেন প্রতিবন্ধী ফোরাম সংগঠন চট্টগ্রাম’র সভাপতি এম এ সবুর| বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক গবেষক মোহাম্মদ হোসেন| “কীর্তিমানের মৃত্যু নেই” প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ আসরে তাঁর জীবন, কর্ম ও শিল্পভাবনা নিয়ে আলোচনা সভায় ¯^াগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া| বক্তব্য রাখেন কর আইনজীবী পীযুষ কান্তি বড়ুয়া, স্যার আশুতোষ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস দেলোয়ার হাসান, ডা. দুলাল কান্তি চৌধুরী, সাংবাদিক রোজী চৌধুরী, কবি আবদুল্লাহ মজুমদার, সাংবাদিক মীর বরকত হোসেন, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, কবি সজল দাশ, শিল্পী শিউলী আক্তার, দীপংকর বড়ুয়া, দীলিপ সেনগুপ্ত, ˆসয়দ এরশাদুল আলম, নিলয় দে, শাখাওয়াত উল্লাহ, পথিক রুদ্র প্রমুখ| সভায় বক্তারা বলেন, জয়নুল আবেদীন কেবল একজন চিত্রশিল্পী নন; তিনি ছিলেন মানবতার প্রতিচ্ছবি আঁকা এক শিল্পদ্রষ্টা| দুর্ভিক্ষের করুণ বাস্তবতাকে তিনি শিল্পের ভাষায় তুলে ধরে মানুষের দুঃখ-দুর্দশার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের জায়গা ˆতরি করে গেছেন| বক্তারা গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন এবং তাঁর আদর্শ ও শিল্পচেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান|











