আজ : শুক্রবার ║ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় সংসদ দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

দেশচিন্তা ডেস্ক: জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে মোট ১৫০টি করা হয়েছে।

শুক্রবার(১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্পিকার অতিরিক্ত ১০০টি আসন অনুমোদন করেন। ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা সংসদে এসে সংসদের কার্যক্রম, স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবে।

এ প্রসঙ্গে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা সংসদে প্রবেশের পর অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে, যাতে তারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে আগ্রহ ও সচেতনতা তৈরি করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ