আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

 গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহে এক ভণ্ড কবিরাজ আটক

২ বছর আগে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস নামে এক কথিত কবিরাজকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কুদ্দুস যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কুদ্দুজ মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজি করত। ২ বছর আগে রাগ করে বাড়ি ছাড়া স্বামীকে ফেরাতে ওই কবিরাজের শরণাপন্ন হন এক গৃহবধূ। শনিবার রাতে স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে কবিরাজ। সেসময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ