আজ : বুধবার ║ ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশ একাডেমিতে ২০৯ এসআইয়ের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী প্যারেডে ৪১তম ব্যাচের মোট ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বুধবার (৮ এপ্রিল) একাডেমির প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

‎অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

‎বিভিন্ন ক্যাটাগরি ক্যাডেট ও একাডেমিকে সেরা হয়েছেন যারা: ক্যাডেট এসআই ইজাজ আহম্মেদ হিমেল, ফিল্ড অ্যাক্টিভিটিজে সেরা- ক্যাডেট এসআই ওলিউল্লাহ, সেরা শ্যুটার- ক্যাডেট এসআই শুভ বিশ্বাস ও সেরা সাঁতারু- ক্যাডেট এসআই মো. রায়হান।

‎আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বলেন, এই দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য হিসেবে তোমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।

আইজিপি নবীন কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, ‘জনগণের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশ-এর সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া তোমাদের নৈতিক কর্তব্য।

আলী হোসেন ফকির বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভরতার প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে।’

‎মৌলিক প্রশিক্ষণ শেষে ২০৯ জন ক্যাডেট এসআই দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ