আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম এর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎সোমবার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সোমবার (৩০ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ