আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই হোক স্বাধীনতা দিবসের অংগীকার: আনোয়ারুল আলম চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংগীকারই হোক এবারের স্বাধীনতা দিবস উদযাপন এর মুল অংগীকার। একটি শোষণবাজ সরকার ও বৈষম্যহীন রাষ্ট্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।

২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বিকাল বাঁশখালীর নাহার কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা ঈসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদি, বাঁশখালউপজেলা শিবির সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ