আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

কর্মকর্তারা নিজে সিল মেরেছেন, রেজাল্ট শিট ঘষামাজা করেছেন: জামায়াত

দেশচিন্তা ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে সিল ও রেজাল্ট শিটে ঘষামাজা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে এ অভিযোগ করেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা হামিদুর রহমান বলেন, কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। লক্ষ্য করা গেছে, কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছে বলে অভিযোগ রয়েছে। আবার ভোটগ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে। ভোট কাস্টিং কম হয়েছে।

তিনি বলেন, আমরা ১১ দল বারবার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পাইনি। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে। এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। সবমিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তন হয়েছে।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও ইসির সঙ্গে বৈঠক করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ