আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করে তুলবো: বিভাগীয় কমিশনার

দেশচিন্তা ডেস্ক: ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এ নির্বাচনে আপনাদের ব্যালট বাক্স কেউ নিয়ে যাবে না। ব্যালট পেপারে সিল দিয়ে কেউ ব্যালট বাক্স ভরিয়ে দিবে না। কেবলমাত্র যোগ্য ভোটাররাই ব্যালেট পেপারে সিল দেবেন। এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিজাইডিং অফিসার কেন্দ্রের রাজাধিরাজ উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রে দুইভাবে বিশৃঙ্খলা হয়। একটি বাইরে থেকে অপরটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের।

ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে। এটি মিস ম্যানেজমেন্টের জন্য হয়। তাই আন্তরিকভাবে ম্যানেজারের ভূমিকা পালন করতে হবে।

সকল ধরণের ক্ষমতা আপনাদের রয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনের নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখেছেন।

এবারের পরিবেশ ভিন্ন ধরনের। নির্বাচনী সহিংসতা ঘটেনি। এর ক্রেডিট জনগণ এবং রাজনৈতিক দলগুলোর। তাদের সংযম দেখতে পেয়েছি।
এবারের নির্বাচনী পরিবেশ আর কোনোদিন দেখবেন না জানিয়ে তিনি বলেন, এ রকম সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি। তাহলে এদেশের মানুষ আমাদের ক্ষমা করবেন না। এ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, এর দায় কেউ এড়াতে পারবেন না। একটু দায়িত্বশীল হয়ে বুদ্ধিমত্তা খাটালেই হবে। আশা করি আমরা সফল হবো।

এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.সালাহ উদ্দিন আল মামুন বলেন, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করেছে। এছাড়া শীতবস্ত্র বিতরণসহ সমাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন, পদাতিক ৮ বিজিবির উপ অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।

সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

এইদিন ভোটগ্রহণের জন্য ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭জন সহকারী প্রিজাইডিং ও ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করে নির্বাচন কমিশন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ