আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর

দেশচিন্তা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-১ আসনের গৌরনদী পৌরসভা সংলগ্ন বালুর মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘দেশ চালাতে ভালো নেতা ও ভালো নীতি লাগবে। পূর্বে যারা দেশ পরিচালনা করেছিল, তাদের মধ্যে ভালো নেতা ও ভালো নীতি কোনোটিই ছিল না। যে কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের শাসনামলে বেগমপাড়া তৈরি হয়েছিল।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালে আমার দাদা-বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে নিরাপদভাবে আশ্রয় দিয়েছিলেন। আমরা ২০২৪-পরবর্তী বাংলাদেশেও হিন্দু ভাইদের উপাসনালয়গুলো পাহারা দিয়েছি, তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি।’

ভোটারদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে। এ দেশের হিন্দুরা নিরাপদ থাকবে। তাই তো হিন্দু ভাইয়েরা হাতপাখাকে বিজয়ী করার জন্য জোট বেঁধেছে।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এ দেশ আলেম-ওলামাদের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা নই। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন এবং ইসলামপ্রেমীরাও সঙ্গে রয়েছেন।’

সমাবেশে বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে ‘ভালো নেতা’ হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রার্থীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নেতা ওবায়দুল হক নবী, আগৈলঝাড়ার হিন্দু নেতা নিপুল রায়সহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ