আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নিজ উদ্যোগে ব্রিজ মেরামতের আশ্বাস বিএনপি প্রার্থীর, শোকজ

দেশচিন্তা ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

০৯ জানুয়ারি (শুক্রবার) রাতে সাতকানিয়া খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী মাহফিলে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে শোকজ করেন সাতকানিয়ার সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ শহীদুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়, মাহফিলে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্যে ভাঙ্গা ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে মেরামতসহ এলাকায় উন্নয়নমূলক কাজ করার ঘোষণা দেন জসীম উদ্দীন আহমেদ। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রণীত নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে যে কোনো প্রকার নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ এর ধারা ৪(১) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত উদ্যোগে ভাঙ্গা ব্রিজ মেরামতসহ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি প্রদান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪(১)সুস্পষ্ঠ লঙ্ঘন।

এই অভিযোগের প্রেক্ষিতে প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কাছে জবাব দিতে বলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ