আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টা

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ আট বছর পর বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আসা ভুট্টার চালান।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এই চালানকে স্বাগত জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এবারের চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে এসব ভুট্টা পাঠানো হয়।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের ভুট্টা। গত আট বছর পর প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের জন্য প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এই সরবরাহের মাধ্যমে।

চালানটি স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের তিনটি শীর্ষ পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান- নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশনের (ইউজিসি) এক কর্মকর্তা বলেন, ‘গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আমরা আগ্রহী।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ