আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামসহ সারাদেশে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন- মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামসহ সারা দেশেই তৈরি হয়েছে ভয়, অনিশ্চয়তা এবং গভীর উদ্বেগ। প্রকাশ্য দিবালোকে শরিফ উসমান হাদি নিহত হলেও খুনিচক্র এখনো গ্রেফতার হয়নি। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা খুন হয়েছে চট্টগ্রামের মিরসরাইতে, খুলনায়ও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে। চট্টগ্রামে একের পর এক প্রকাশ্য গুলি করে হত্যার ঘটনা ঘটেছে দিনের আলোতে, জনবহুল এলাকায়।

আজ মঙ্গলবার (সন্ধ্যা ৬ টায়) দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের ৫ নভেম্বর বায়েজিদ থানার চালিতাতলীতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার হোসেন বাবলা নামের এক যুবক। এছাড়া গুলিবিদ্ধ হন বিএনপির নগর আহবায়কসহ অন্ততঃ আরও তিনজন। ২০২৪ সালের মার্চে বাকলিয়া এক্সেস রোডে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এরপর মে মাসে পতেঙ্গা সৈকতে আলী আকবর নামের একজনকে গুলি করে হত্যা করা হয় এবং অক্টোবরে সাজ্জাদ হোসেন নামে একজন নিহত হন বাকলিয়ায় যেখানে দু’ঘণ্টা ব্যাপী গোলাগুলির অভিযোগও রয়েছে। সন্ত্রাসীরা গ্রেফতার হলেও বিশেষ ব্যবস্থাপনায় কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে আসার অভিযোগও উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি দলের অভ্যন্তরীণ কোন্দলই এসব খুনের মূল কারণ হিসেবে উঠে এসেছে।

তিনি আরও বলেন, সিএমপি কমিশনার নির্বাচনের আগে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডকে অ্যালার্মিং হিসেবে উল্লেখ করে গণসংযোগ করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে অনুরোধ করেছিলেন। চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সিএমপির সার্বিক সফলতা কামনা করছি। আশা করি চট্টগ্রামসহ সারাদেশে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে ইনশা-আল্লাহ্।

উক্ত কর্মপরিষদ বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান ও এস এম লুৎফুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যাপক মুহাম্মদ নুর, ড. মাহবুবুল আলম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ