আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে সফর, ১৪৪৮ হিজরি

‘ষড়যন্ত্র করে নির্বাচনী যাত্রাকে ব্যহত করা যাবেনা’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে বিএনপি। সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের ঘোষণা করেছেন- কেউ যেন বিনা চিকিৎসায় না থাকে—এই লক্ষ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় ‘হেলথ কার্ড’ চালু করবে। এই কার্ডের মাধ্যমে সব নাগরিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে নূন্যতম ১০০শয্যায় উন্নীত করা হবে। মানুষ যেন চিকিৎসার জন্য বিদেশে ছুটে না যায় দেশের হাসপাতালগুলোকে আরও উন্নত এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চিকিৎসক গড়ে তোলা হবে। বিনা চিকিৎসায় যেন কোন মৃত্যু না হয় সে প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করবো।

১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডস্থ ঘাটফরহাদবেগ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, দেশে যখন নির্বাচনের উৎসব চলছে ঠিক সে মুহূর্তে ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদীর উপর হামলা হয়েছে। আগামী নির্বাচনকে বানচাল করতে সুপরিকল্পিতভাবে এ হামলা হয়েছে। পতিত আওয়ামী লীগ সহ দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা যারা চাইনা- এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন ফিরে আসুক তারাই এ হামলার সাথে জড়িত। আমরা প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান করছি। ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য্য ও সাহসের সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে যাত্রা আমরা শুরু করেছি ষড়যন্ত্র করে তা থামানো যাবেনা।

আবু সুফিয়ানের পক্ষ থেকে ডা. ফরহাতুল ইসলাম জিসানের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. ইফতেখার আমিন রিজভী, ডা. সৈয়দ মো. হোসাইন ফাহাদ, ডা.সাইফুল ইসলাম, ডা. ইলামিকা নাফনান, ডা. আনিকা ফাইরোজ শ্বেতা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, হেলাল চৌধুরী, মাঈনু্িদ্দন মো. শহীদ, খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমেদ, এম. এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, হারুনুর রশিদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ