আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসলামী ব্যাংক আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া শাখার ম্যানেজার নিজামুল হকের পিতার ইন্তেকালে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের শোক প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া শাখার ম্যানেজার নিজামুল হকের সম্মানিত পিতা আজ সকাল ৯:১০ মিনিটের সময় বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, ডা. আহমদ রহিম ও ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলাম।

মরহুমের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতিতে মাগরিবের নামাজের পর জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ