আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাজেকে বিজিবির টহল গাড়ি খাদে, আহত ২

দেশচিন্তা ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন বিজিবি সদস্য আহত হন।

আহতরা হলেন- মো. মোয়াজ্জেম ও রাকিব। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বিজিবি সূত্র জানায়, আহত মোয়াজ্জেমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, শিজকছড়া এলাকায় টহল গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ