আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘জনগণই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণের সেবা করা বিএনপির রাজনৈতিক আদর্শ। সুখে-দু:খে মানুষের পাশে থাকাই বিএনপির নেতাকর্মীদের ব্রত। দেশের প্রতিটি জাতীয় ও প্রাকৃতিক দূর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়ন ও ষড়যন্ত্র-চক্রান্ত বিএনপিকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ক্ষমতার মোহ বিএনপির নেতাকর্মীদের আকৃষ্ট করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মী বদ্ধ পরিকর। ক্ষমতায় এলেও বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে। এদেশের কৃষক-শ্রমিক-মজুর সহ সকল শ্রেণীপেশার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ‘ধানের শীষ’। ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী নির্বাচনে জনগণই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর চরচাক্তাই স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্মদিন উপলক্ষ্যে শীতার্তদের মাঝে “শীতবস্ত্র বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য-মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। সবার জন্য একটি সাম্য, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা কামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। এতে বিশেষ অতিথির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকীব উদ্দিন ভূইয়া, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, জসিম উদ্দিন, মো. আলমগীর, সাইফূল ইসলাম নিরব। বক্তব্য দেন মো. পারভেজ, মো. শওকত, মো. শাহীন, যুবদল নেতা মো. রায়হান, মো. বাবু, আলাল, মো. সুমন, নাছির, মো. ইউসুফ, মো. হানিফ, সোহেল, মো. আকতার, আমির উদ্দিন, ফরহাদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ